দিনাজপুরের খানসামা উপজেলায় গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট যুব সংঘের উদ্যোগে ভুল্লারহাট মাঠে আয়োজিত এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনের পৃষ্ঠপোষকতায় এসময় উপস্থিত ছিলেন
অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক,
জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও ফজলুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।