সারাদেশ

খানসামায় ডাম্প ট্রাক-হেরোর সংঘর্ষ, ২ জন আহত

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

প্রকাশ : ৩০ নভেম্বর, ২৪ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২৬

দিনাজপুরের খানসামায় হাল চাষের হেরোর সাথে বিপরীতগামী একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে । গতকাল সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের খানসামা উপজেলার আমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ডাম্প ট্রাকটি খানসামার একটি ঘাটে বালু নেওয়ার উদ্দেশ্য আসছিল । একই দিক থেকে জলঢাকা থেকে ঠাকুরগাঁও এর উদ্দেশ্য জমিতে হাল চাষের জন্য হেরোটি আসছিল। পথে ডাম্প ট্রাকটি পিছন থেকে ধাক্কা দেয়, এতেই সংঘর্ষ হয়। এরপর পাশেই সাকিব ট্রেডার্স এর দোকানে ঢুকে পড়ে ডাম্প ট্রাকটি। এতে ব্যবসায়ী দোকানের বারান্দাসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় । এতে হেরো চালক ও তার সহযোগী আহত হয়েছে বলে জানা যায় । এদিকে ডাম্প ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় । পরবর্তী অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি । থানার অফিসার ইনচার্জ  মোঃ নাজমূল হক কে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি । 


প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর