সিংড়া(নাটোর)প্রতিনিধি,
নাটোরের সিংড়ায় শহীদ আবু সাইদ মহিলা ফুটবল টুর্নামেন্ট এর খেলা দেখতে ভিড় জমান হাজারো জনতা।বিকেল চারটায় অনুষ্ঠিত নারী ফুটবল ম্যাচ দেখতে দুপুর দুইটা থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের ফুটবলপ্রেমী জনতা।
খেলায় দিনাজপুর নারী দল কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি(নারী)।দুই গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় হন পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির খেলোয়াড় হাবিবা।
খেলায় ধারাভাষ্যকার ছিলেনঃ মোঃ রাজু আহমেদ
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।