অপরাধ

পূর্ব শত্রুতার জেরে মারধরে আহত দুই, থানায় অভিযোগ!

ফারুক আহমেদ

ফারুক আহমেদ

প্রকাশ : ১৫ এপ্রিল, ২৪ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২৬

দিনাজপুরের খানসামা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে টাকা ছিনিয়ে মারধরে আহত ২, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ।

গত সোমবার (০৮ এপ্রিল) বিকালে উপজেলার ভাবকী ইউনিয়নের সাবেক গুলিয়ারা গ্রামের হজরত আলী শাহ্পাড়ার মৃত আঃ জব্বারের ছেলে সামছুল আলম (৫০), আইনুল হক (৪২) ও

এজাবুল (৫৫), এজাবুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও মো. রাব্বি (২৫), আইনুল হকের ছেলে আল আমিন (২৩) ও মো. ইয়ামিন (১৮), সামছুল হকের স্ত্রী হোসনে আরা (৪৫), আইনুল হকের স্ত্রী নাজমা বেগম (৪০) নাম উল্লেখ করে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় বিবাদীগণের বিরুদ্ধে মো. মোস্তাফিজুর রহমান থানায় অভিযোগ দায়ের করে।


অভিযোগ সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকালে উল্লেখিত বিবাদীগণ বাদী মোস্তাফিজুর রহমানকে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোড়া, রামদা, বল্লমসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে। মিথ্যা অজুহাতে বাগবিতণ্ডা হলে টানাহেচড়া করে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে বাঁশ লাঠি ও লোহার রড দ্বারা এলোপাথারী ভাবে মারপিট করলে পিঠে, ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে কালশিরা ফুলা জখম করে এবং রসুন বিক্রির নগদ এক লক্ষ চল্লিশ হাজার দুইশত টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর