বগুড়া জেলা শাজাহানপুর উপজেলা আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বারের ছেলে পারভেজ আলম( ৪৯) নামের । কলেজের এক প্রভাষককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা বলে জানা গেছে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের অর্ধংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ শনিবার সকাল ১১.০০ টার দিকে শাজাহানপুর মাথাইল চাপড় এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানান শাজাহানপুর থানা পুলিশ।
নিহত পারভেজ আলম সাবেক মেম্বার মনসুর তালুকদার মন্টু মেম্বারের ছেলে এবং কৈচর টেকনিক্যাল কলেজের প্রভাষক ছিলেন।
পুত্রের মৃত্যুর খবর পেয়ে বৃদ্ধ পিতা স্ট্রোক করেন । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন।
জানা যায় মাথাইল চাপড় থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাওয়ার পথে রাস্তার উপর ধারালো অস্ত্রের দ্বারা মাথায় ও ডান হাতে গুরুতর আঘাত করলে যখম হয়।
এ সময় স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ১১ টায় জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। খুনিদের ধরতে পুলিশের একাধিক মাঠে টিম কাজ করছে।
বাবা ছেলের এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।