শিক্ষাঙ্গন

খানসামায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

মাসুদ রানা

মাসুদ রানা

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২২ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২৬

 দিনাজপুরের খানসামায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ১৭তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর আয়োজনে সকালে উপজেলা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

মিন্টু কুমার দে এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোছা. ফাহমিদা সীমা, কালব লিমিটেডের "ক" অঞ্চল ডিরেক্টর মো. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।

সাধারণ সভা শেষে অতিথিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরন করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর