শিক্ষাঙ্গন

NDCM STUDENTS ASSOCIATION C.U এর যাত্রা শুরু; সভাপতি নাসিম সাধারণ সম্পাদক টিটু

Md. Tarikul Islam

Md. Tarikul Islam

প্রকাশ : ১৫ আগস্ট, ২২ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের অন্যতম সেরা বিদ্যাপিঠ নটরডেম কলেজ, ময়মনসিংহ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছাত্র কল্যাণার্থে যাত্রা শুরু করলো  'NDCM STUDENTS ASSOCIATION C.U '। সম্প্রতি এই সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৩ আগস্ট ২০২২) প্রধান ছাত্র উপদেষ্টা মাহমুদুল হক ইলিয়াস সহ অন্যান্য উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত এই কমিটি গঠন করা হয়। এতে প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন বাংলা বিভাগের ১৯-২০ সেশনের ২য় বর্ষের শিক্ষার্থী নাসিম হাসান ও  সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের সেশনের ২য় বর্ষের শিক্ষার্থী আমিনুর রহমান টিটু। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন সমাজতত্ত্ব বিভাগের ১৯-২০ সেশনের ঝলক দেবনাথ। 

উক্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসিম হাসান বলেন, "সকল প্রশংসা মহান আল্লাহ তায়া'লার যিনি আমাকে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেছেন। দীর্ঘ দিনের লালিত স্বপ্ন প্রিয় কলেজ নটরডেম কলেজ ময়মনসিংহ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটা সাংগঠনিক রূপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই সংগঠনটি গড়ার লক্ষ্যে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতিই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা রাখি সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনটি যেন আরও সুদৃঢ় প্রত্যয়ে এগিয়ে যায়। বিশ্ববিদ্যালয় জীবনে এইটুকু স্মৃতি রেখে গেলাম। এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যেন এর সুফল ভোগ করতে পারে"

উল্লেখ্য স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ ময়মনসিংহ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়া এই সংগঠনটি গড়ে উঠায় প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত। নটর ডেম কলেজ ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তা ও চবি শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম করে থাকবে এই সংগঠন।

প্রিয় পাঠক, আপনার স্বরচিত আর্টিলে আত্রাই বার্তায় প্রকাশ করতে নিবন্ধন করুণ । আপনার প্রতিভা তুলে ধরুন বাঙালিয়ানদের সাথে। যে কোন বিষয়ে জানতে ও পরামর্শ নিতে যোগাযোগ করুণ।


আর্টিকেল শেয়ার করুন

আরও খবর