ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় আজ বেলা ১১.৩০ ঘটিকায় খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল নাবী পাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই আবাদ বৃদ্ধির নিমিত্তে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল- ইসলাম, খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়, কৃষি কর্মকর্তা হাবিবা আকতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষির প্রতি সরকার সু-নজর দিয়েছেন। সরকার বিনামূল্যে কৃষির বিভিন্ন উপকরণ প্রদান করছেন। আপনারা যারা আজকে উচ্চ ফলনশীল নাবী পাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই পেলেন অবশ্যই উৎপাদনশীলতার পাশাপাশি দেখবেন যেন মৎস্যর ক্ষতি না হয়। আমরা সু পরিকল্পিতভাবে যেন উৎপাদন করতে পারি। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন, আমরা ১২৮ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল নাবী পাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই বিতরণ করছি। নাবী পাট বীজের জন্য বলেন খানসামার মাটি পাট আবাদের জন্য উপযোগী। আমরা ভারতের পাট বীজ উপর নির্ভরশীল ছিলাম এখন থেকে আমরা নাবী পাট বীজের মাধ্যমে আর ভারতের পাট বীজ উপর নির্ভরশীল থাকতে হবে না। বাংলাদেশ সরকার এখন থেকে নাবী পাট বীজের মাধ্যমে উৎপাদিত হবে দেশীয় পাট। গ্রীষ্মকালীন পেঁয়াজ কথা বলেন,আমরা বাংলাদেশের কৃষক শুধুমাত্র শীতকালে পেঁয়াজ আবাদ করি এখন থেকে গ্রীস্মকালেও আবাদ করা যাবে এই পেঁয়াজ। এতে করে আমাদের পেঁয়াজের ঘাটতি অনেকাংশে কমে যাবে এবং কৃষকরা সঠিক মূল্য পাবেন। তিনি আরো বলেন, আমরা প্রান্তিক কৃষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান করছি যা বর্তমানে চলমান। এই প্রশিক্ষণ নিয়ে কৃষকরা অনেকবেশি ফসল উৎপাদন করবে।

আত্রাই বার্তা

রোববার, ১২ এপ্রিল ২০২৬

খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত