নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের সাক্ষ্য গ্রহন
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে সিআইডি পুলিশ। এছাড়াও মসজিদের ভেতর থেকে নতুন বিভিন্ন আলামন সংগ্রহ করেছে তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, তদন্তের ধারাবাহিকতায় নতুন করে মসজিদ পরিদর্শনে জান তারা, সেখানে মসজিদ কমিটির সভাপতি সহ আরো ১১ জনের সাক্ষ্য নেয়া হয়।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা।