ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

ডিমলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু ২দিনব্যাপী

নীলফামারীর ডিমলা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) সকাল উপজেলা পরিষদ হলরুমে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুস সাত্তার এমপি, তিনি তার বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মজিবুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলার সাংগঠনিক সম্পাদক সাকিল প্রধান,মজিবুল ইসলাম প্রমুখ। 

ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজ্ঞানপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

 মেলায় নতুন নতুন উদ্ভাবন, সৃজনশীল প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করবে।

আত্রাই বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ডিমলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু ২দিনব্যাপী

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) সকাল উপজেলা পরিষদ হলরুমে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুস সাত্তার এমপি, তিনি তার বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মজিবুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলার সাংগঠনিক সম্পাদক সাকিল প্রধান,মজিবুল ইসলাম প্রমুখ। 

ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজ্ঞানপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

 মেলায় নতুন নতুন উদ্ভাবন, সৃজনশীল প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত