কালীগঞ্জে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন, উন্নয়নে নতুন আশার সঞ্চার
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী আজ কালীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা পরিষদ প্রশাসকের এই পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে নতুন প্রত্যাশা ও ইতিবাচক আশাবাদের সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন