ঢাকা   রোববার, ০৫ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে অতিরিক্ত পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলার ভুরুলিয়া, নাগরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারা মোতাবেক একটি মামলায় নিপু ডি কস্তাকে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযুক্ত নিপু ডি কস্তা (পিতা: মার্টিন ডি কস্তা) ভুরুলিয়া এলাকার বাসিন্দা। তিনি লাইসেন্স ছাড়াই অতিরিক্ত পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

আদালত পরিচালনায় রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন আল আমিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে অতিরিক্ত পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলার ভুরুলিয়া, নাগরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারা মোতাবেক একটি মামলায় নিপু ডি কস্তাকে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযুক্ত নিপু ডি কস্তা (পিতা: মার্টিন ডি কস্তা) ভুরুলিয়া এলাকার বাসিন্দা। তিনি লাইসেন্স ছাড়াই অতিরিক্ত পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

আদালত পরিচালনায় রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন আল আমিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত