ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

‘ধুরন্ধর’-এ সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

পরিচালক অদিত্য ধর-এর ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি হয়তো মানানসই ছিলাম, কিন্তু পরিচালক তা মনে করেননি, তাই আমি সুযোগ পাইনি।

অক্ষয় ‘সূর্যবংশী’-এর সহশিল্পী  রণবীর সিং-এর অভিনয়ও প্রশংসা করেছেন। তার মতে, সিনেমাটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ফিল্ম এবং দর্শকরা এটি বেশ পছন্দ করেছেন।

এছাড়াও অক্ষয় কুমার দর্শকদের বদলে যাওয়া পছন্দের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, একসময় অ্যাকশন সিনেমা খুব জনপ্রিয় ছিল, এখন মানুষ হরর-কমেডির দিকে ঝুঁকছে। উদাহরণ হিসেবে তিনি স্ত্রী সিনেমার সাফল্য উল্লেখ করেছেন। অক্ষয় সম্প্রতি মুম্বাই সিটি কর্পোরেশন (বিএমসি)-এর ‘মুম্বাই ক্লিন লিগ’ অনুষ্ঠানে যোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, তাই কাজের ফাঁকেও এখানে আসা দরকার মনে করেছি। আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।

তার আসন্ন সিনেমার মধ্যে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ এবং রোহিত শেঠী পরিচালিত ‘গোলমাল ৫’, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন অজয় দেবগনসহ আরও অনেকে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

‘ধুরন্ধর’-এ সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পরিচালক অদিত্য ধর-এর ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি হয়তো মানানসই ছিলাম, কিন্তু পরিচালক তা মনে করেননি, তাই আমি সুযোগ পাইনি।

অক্ষয় ‘সূর্যবংশী’-এর সহশিল্পী  রণবীর সিং-এর অভিনয়ও প্রশংসা করেছেন। তার মতে, সিনেমাটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ফিল্ম এবং দর্শকরা এটি বেশ পছন্দ করেছেন।

এছাড়াও অক্ষয় কুমার দর্শকদের বদলে যাওয়া পছন্দের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, একসময় অ্যাকশন সিনেমা খুব জনপ্রিয় ছিল, এখন মানুষ হরর-কমেডির দিকে ঝুঁকছে। উদাহরণ হিসেবে তিনি স্ত্রী সিনেমার সাফল্য উল্লেখ করেছেন। অক্ষয় সম্প্রতি মুম্বাই সিটি কর্পোরেশন (বিএমসি)-এর ‘মুম্বাই ক্লিন লিগ’ অনুষ্ঠানে যোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, তাই কাজের ফাঁকেও এখানে আসা দরকার মনে করেছি। আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।

তার আসন্ন সিনেমার মধ্যে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ এবং রোহিত শেঠী পরিচালিত ‘গোলমাল ৫’, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন অজয় দেবগনসহ আরও অনেকে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত