১৭ মার্চ কমেছে স্বর্ণের দাম ২২ ক্যারেট ভরি ২ লাখ ৬২ হাজার টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে সমন্বয় আনা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
সংস্থাটি জানায়, গত শনিবার (১৪ মার্চ) থেকে এ নতুন দর কার্যকর হয়েছে এবং আজ (১৭ মার্চ) পর্যন্ত তা বহাল রয়েছে।
বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিউর) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এতে করে সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : স্বর্ণ