ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ঈদযাত্রায় কমলাপুরে বাড়ছে চাপ, প্রতিদিন ৬৫ হাজার যাত্রী

ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এখন যাত্রীচাপে মুখর। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫ হাজার মানুষ ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রা করছেন।

মঙ্গলবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, বাড়তি চাপ সামাল দিতে রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালু, কোচ সংযোজন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, ঈদযাত্রার পঞ্চম দিনে ঢাকা থেকে ৪৪টি আন্তনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যার মধ্যে ২১টি ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। কেবল নীলসাগর এক্সপ্রেস কিছুটা বিলম্বে ছেড়েছে, অন্য ট্রেনগুলো সময়মতো চলাচল করছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে আসা-যাওয়া মিলিয়ে ৪৪ জোড়া ট্রেন পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে কিছু ইতোমধ্যে চলাচল শুরু করেছে, বাকিগুলো ঈদের দিন চলবে। যাত্রীচাপ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। স্টেশনজুড়ে নিয়মিত মাইকিং করে যাত্রীদের সতর্ক করা হচ্ছে, বিশেষ করে ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে।

তবে অতিরিক্ত ভিড়ের কারণে সব পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। স্টেশন ম্যানেজার জানান, কখনো কখনো সময়সূচি ঠিক রাখতে ছাদে ওঠা কিছু যাত্রীকে নামানো সম্ভব হয় না।

টিকিট কালোবাজারি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে। এতে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, যার মধ্যে একজনকে টিকিট কালোবাজারির দায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিন যত এগিয়ে আসবে, যাত্রীচাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদযাত্রায় কমলাপুরে বাড়ছে চাপ, প্রতিদিন ৬৫ হাজার যাত্রী

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত