বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারা রক্ষীর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিরত চন্দ্র রায় (৩২) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার চাপাঁইতর এলাকার সুরেস চন্দ্র রায়ের ছেলে ও ঠাকুরগাঁও জেল কারাগারে কারারক্ষী পদে কর্মরত ছিলেন।
সোমবার দুপুরে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ২৮ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ী হতে মটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাচ্ছিল নিরত চন্দ রায়। পথে ২৮মাইল বাজারে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।