ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

লকডাউন বাস্তবায়ন করতে এসিল্যান্ডের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান

দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা সংক্রমণ হার কমাতে ও সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছেন (ভূমি)সহকারী কমিশনার মারুফ হাসান। গত শুক্রবার সকাল ৬টা থেকে এই বিধি নিষেধ শুরু করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের পাশাপাশি এসিল্যান্ড মো.মারুফ হাসান বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। সোমবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সরকারী নির্দেশনা অমান্য করার দায়ে ৬টি মামলায় ৫৯৫০ টাকা আদায় করে এসিল্যান্ড। সহকারী কমিশনার (ভূমি)/ এসিল্যান্ড মো. মারুফ হাসান বলেন, প্রানঘাতী করোনার সংক্রমণ হার কমাতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ অভিযান চলমান রয়েছে। তিনি আরো জানান, এটি অব্যাহত থাকবে। কেননা মানুষ সচেতন না হলে সংক্রমণ কমবে না। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চালার নির্দেশ দেন।

আত্রাই বার্তা

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লকডাউন বাস্তবায়ন করতে এসিল্যান্ডের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা সংক্রমণ হার কমাতে ও সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছেন (ভূমি)সহকারী কমিশনার মারুফ হাসান। গত শুক্রবার সকাল ৬টা থেকে এই বিধি নিষেধ শুরু করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের পাশাপাশি এসিল্যান্ড মো.মারুফ হাসান বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। সোমবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সরকারী নির্দেশনা অমান্য করার দায়ে ৬টি মামলায় ৫৯৫০ টাকা আদায় করে এসিল্যান্ড। সহকারী কমিশনার (ভূমি)/ এসিল্যান্ড মো. মারুফ হাসান বলেন, প্রানঘাতী করোনার সংক্রমণ হার কমাতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ অভিযান চলমান রয়েছে। তিনি আরো জানান, এটি অব্যাহত থাকবে। কেননা মানুষ সচেতন না হলে সংক্রমণ কমবে না। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চালার নির্দেশ দেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত