ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রেসক্লাবের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন এর সভাপতিত্বে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ ৫ই মে রোজ বুধবার ফুলপুর থানা রোড ফুড ভ্যলী রেস্টুরেন্টে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল , সহকারী কমিশনার ভূমি ফাতেমা তুজ জোহরা, ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব ইমারত হেসেন গাজী , পৌর মেয়র মি.শশধর সেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার,ফুলপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সিটিজেন জার্নালিস্ট জনাব বিল্লাল হোসেন ও প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার সকল সম্মানীত সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকেই।