ঢাকা   রোববার, ২৯ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান২ মামলায় ১১ হাজার টাকা জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম ধরা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কেটুন, নাগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৮ মার্চ ২০২৬) অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় রূপগঞ্জের রিফাত (২৪)-কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অয়ন অনিক ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রয়ের দায়ে মালিক রবিশংকর ভৌমিক (৩৬)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ফিলিং স্টেশনগুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে কালীগঞ্জ থানার এসআই শামীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান২ মামলায় ১১ হাজার টাকা জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম ধরা