ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

চেলসির বিপক্ষে ম্যানসিটির বড় জয়

চেলসির বিপক্ষে ম্যানসিটির বড় জয়

ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা তৈরি করেছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালকে বড় চাপে ফেলেছে তারা।

শনিবার (১১ এপ্রিল) বোর্নমাউথের কাছে হেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমিয়ে আনে সিটি। এখন ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, আর এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি।

রোববার (১২ এপ্রিল) রাতে পশ্চিম লন্ডনের এই ম্যাচের প্রথমার্ধ ছিল নিস্তেজ। তবে বিরতির পরই বদলে যায় দৃশ্যপট। মাত্র ১৭ মিনিটের ঝড়ে তিন গোল করে চেলসিকে পুরোপুরি ছিটকে দেয় সিটি।

ম্যাচের ৫০ মিনিটে নিকো ও’রাইলি প্রথম গোল করে জট খোলেন। এরপর মার্ক গেহি নিজের প্রথম লিগ গোল করে ব্যবধান বাড়ান। সবশেষে মোয়াসেস কাইসেদোর ভুলের সুযোগ নিয়ে জেরেমি ডোকু গোল করলে নিশ্চিত হয় চেলসির পরাজয়।

আর্সেনালের ফর্ম যখন নিম্নমুখী, তখনই সিটি ফিরে পেয়েছে নিজেদের সেরা ছন্দ। চেলসি এই ম্যাচে আর্সেনালের কোনো উপকারই করতে পারেনি, বরং শক্তিশালী প্রতিপক্ষের সামনে ভেঙে পড়ে। এই হারে তাদের ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় খেলার সম্ভাবনাও বড় অনিশ্চয়তায় পড়েছে।

৩২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

আগামী সপ্তাহে ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। সেই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনবে তারা। শিরোপা নির্ধারণে সেই ম্যাচই হতে পারে সবচেয়ে বড় মঞ্চ।

আত্রাই বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চেলসির বিপক্ষে ম্যানসিটির বড় জয়

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত