ঢাকা   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
আত্রাই বার্তা

২৯ বছর আগে আজকের দিনে ক্রিকেটে ইতিহাস গড়েছিল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি ১৯৯৭ আইসিসি ট্রফি জয়। ২৯ বছর আগে আজকের দিনে সেই গৌরবময় অর্জনই বদলে দিয়েছিল দেশের ক্রিকেটের গতিপথ।

১৯৯৭ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফির ফাইনালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হারায় কেনিয়া জাতীয় ক্রিকেট দলকে। অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে সেই জয় এনে দেয় ১৯৯৯ বিশ্বকাপে খেলার টিকিট যা ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

সেই সময় দেশে টেলিভিশনের চেয়ে রেডিওতেই বেশি শোনা হতো খেলার ধারাভাষ্য। কিন্তু এই জয়ের পর থেকেই ক্রিকেট জনপ্রিয়তা পেতে শুরু করে ঘরে ঘরে। 

অনেকের মতে, ওই ট্রফি না জিতলে বাংলাদেশের ক্রিকেট এত দ্রুত এগোত না।

১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখায় বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের জানান দেয় টাইগাররা। সে দলের সদস্যদের মধ্যে ছিলেন খালেদ মাহমুদ, হাসিবুল হোসেনসহ আরও অনেকে।

এদিকে ২৯ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ করেছেন সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘২৯ বছর আগের ১৩ই এপ্রিল—আজকের এই দিনটা। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়! আমি গর্বিত, কারণ আমি ছিলাম সেই দলের একজন সদস্য—বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে মাঠে নেমেছিলাম দেশকে গর্বিত করার স্বপ্ন নিয়ে। আজও চোখে ভাসে জয়ের পর মাঠের উল্লাস, দেশের কোটি মানুষের ভালোবাসায় ভেসে যাওয়ার অনুভূতি, আর দেশে ফিরে পাওয়া সেই অবিস্মরণীয় সংবর্ধনা।’

পাইলট আরও লিখেছেন, ‘সেই মুহূর্তগুলো আজও হৃদয়ে গেঁথে আছে...আর যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, আজও যারা বাংলাদেশ ক্রিকেটকে হৃদয়ে ধারণ করেন—আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। দোয়া করবেন, আমরা যেন সবসময় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে নিজেদের সেরাটা দিতে পারি। কার কার মনে আছে সেই দিনের মুহূর্ত? কমেন্টে জানাবেন—আপনার স্মৃতি, আপনার অনুভূতি।’

ক্রিকেটপ্রেমীদের কাছে ১৩ এপ্রিল শুধু একটি তারিখ নয়—এটি বাংলাদেশের ক্রিকেট জাগরণের প্রতীক, যেখান থেকে শুরু হয়েছিল আজকের সাফল্যের পথচলা।

আত্রাই বার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

২৯ বছর আগে আজকের দিনে ক্রিকেটে ইতিহাস গড়েছিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত