কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব এলাকায় অভিযান চালিয়ে আমানউল্লাহ (৪৫) নামে এক মাদক কারবারিকে ৪১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই অপূর্ব কুমার বাইন। এ ঘটনায় ০৯ এপ্রিল ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় মামলা নং-১৬ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে লাকমান হোসেন (৩৫) নামে আরেক মাদক কারবারিকে ৯ পিস ইয়াবাসহ আটক করেন এসআই মোঃ জহিরুল ইসলাম। এ ঘটনায় মামলা নং-১৭ রুজু করা হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।