ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৩৯ কপি কুরআন মাজিদ বিতরণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত ।

“জীবন বাঁচানোর প্রত্যয়ে, আমরা একসাথে”– এই স্লোগানকে সামনে রেখে রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন মাজিদ বিতরণ কর্মসূচী–২০২৫ অনুষ্ঠিত হয় । বুধবার ০৯ ডিসেম্বর সকাল ১১ টায় খানসামা  উপজেলার বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় মোট ২৩৯ কপি পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।

মানবতার সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আয়োজনটি সবার প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, উপজেলা শাখার সভাপতি মোঃ রকি হাসান, সদস্য মোঃ লালচাঁন বাদশা, মোঃ বক্কর ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদল, প্রতিষ্ঠাতা ও পরিচালক– খানসামা বাইকার্স ক্লাব (KBS)।

কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন মোঃ নাঈম ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক– জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন।

মানবিক সেবামূলক কাজে রক্তরেখা ব্লাড ব্যাংকের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৩৯ কপি কুরআন মাজিদ বিতরণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত ।

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

“জীবন বাঁচানোর প্রত্যয়ে, আমরা একসাথে”– এই স্লোগানকে সামনে রেখে রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে কুরআন মাজিদ বিতরণ কর্মসূচী–২০২৫ অনুষ্ঠিত হয় । বুধবার ০৯ ডিসেম্বর সকাল ১১ টায় খানসামা  উপজেলার বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় মোট ২৩৯ কপি পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।

মানবতার সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আয়োজনটি সবার প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তরেখা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, উপজেলা শাখার সভাপতি মোঃ রকি হাসান, সদস্য মোঃ লালচাঁন বাদশা, মোঃ বক্কর ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদল, প্রতিষ্ঠাতা ও পরিচালক– খানসামা বাইকার্স ক্লাব (KBS)।

কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন মোঃ নাঈম ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক– জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন।

মানবিক সেবামূলক কাজে রক্তরেখা ব্লাড ব্যাংকের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত