ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

শ্রমিক লীগ নেতাকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেল ছাত্র সমন্বয়ক

বাউল শিল্পী আবদুল আলিমের লেখা, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া গানের একটি লাইন " তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর,সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়" কাল্পনিক উক্তিতে লেখা গানটি যেন বাস্তবে রুপ দিচ্ছে বর্তমানে , বলছিলাম কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ছাত্র আন্দোলনের প্রথম সারির ছাত্র প্রতিনিধি দাবি করা সাইফুল ইসলাম আরকানের কথা।জুলাই আগষ্টে ছাত্র আন্দোলনে কুতুবদিয়াতে নিরহ ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন পারভেজকে  নিজ জিম্মায় জামিন নেয় কুতুবদিয়া উপজেলা ছাত্র সমন্বয়ক সাইফুল ইসলাম আরকান।আসামী আনোয়ার হোসেন পারভেজ কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। এর আগে কুতুবদিয়া আদালতে আসামী পারভেজের জামিনের আবেদন করিলে বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করেন।আসামী পারভেজ এর পক্ষে জামিনের জন্য উচ্চ আদালত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। 

গত (রবিবার)২রা মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ  আদালতে আসামীর জামিনের আবেদন  শুনানিকালে বাদী সাইফুল ইসলাম আরকান নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে আওয়ামী দোষর কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজকে জামিনে মুক্তি দিতে  আপত্তি  নাই বলে আদালতকে মুখিক জবানবন্দি প্রদান করে। শুনানী শেষে বিজ্ঞ আদালত ওই শ্রমিক লীগ নেতাকে বাদীর জিম্মায় জামিনে মুক্তি প্রদানের আদেশ দেন। ওই সমন্বয়ক নিজেই আসামির জামিননামার ফরমে নিজের এনআইডি ও স্বাক্ষর প্রদান করে আদালতে জামিন নামা দাখিল করেন ।

এই নিয়ে কক্সবাজার জেলা জুড়েই আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। 

উল্লেখ্য যে, গত ৪ আগষ্টে ছাত্রদের উপর হামলার ঘটনায় ছাত্রদের পক্ষে সাইফুল ইসলাম আরকান বাদী হয়ে, কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে প্রধান আসামী করে ৮৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।সেই মামলায় কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন পারভেজকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।এ বিষয়ে মামলার বাদী সাইফুল ইসলাম আরাকানের সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।একপর্যায়ে প্রতিবেদক আদালতে স্বাক্ষর প্রদান করেছে কি না জানতে চাইলে মুঠোফোনে কথা বোঝা যাচ্ছে না বলে ফোন কেটে দেয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শ্রমিক লীগ নেতাকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেল ছাত্র সমন্বয়ক

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত