ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দেবীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার উদ্যোগে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আশা ভাউলাগঞ্জ স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আশার স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ৫ থেকে ১৬ বছরের শিশু কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে।

এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম, সিনিয়র অডিটর আব্দুল বাসেদ, ক্যাম্প পরিচালক সাবেক সেনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, আশা ভাউলাগঞ্জ স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ শাহরিয়া আলমসহ আরো অনেকে।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন ভাউলাগঞ্জসহ বিভিন্ন এলাকার শিশু বৃদ্ধসহ নানা বয়সের নারী ও পুরুষেরা।

আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় সারা দেশে বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দেবীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৪

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার উদ্যোগে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আশা ভাউলাগঞ্জ স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আশার স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ৫ থেকে ১৬ বছরের শিশু কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে।

এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম, সিনিয়র অডিটর আব্দুল বাসেদ, ক্যাম্প পরিচালক সাবেক সেনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, আশা ভাউলাগঞ্জ স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ শাহরিয়া আলমসহ আরো অনেকে।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন ভাউলাগঞ্জসহ বিভিন্ন এলাকার শিশু বৃদ্ধসহ নানা বয়সের নারী ও পুরুষেরা।

আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় সারা দেশে বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত