ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

সিংড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় এরশাদ আলী প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ আপন ভাতিজার বিরুদ্ধে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্ৰামে এই ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী চৌপুকুরিয়া গ্রামের মৃত ছবি প্রামানিকের ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এরশাদ প্রামানিকের সাথে তার ভাতিজা আহসান (১৮) এবং মশাল (৪০) এর বাকবিতন্ডা হয়। এসময় আহসান এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আহসান এবং মশাল তাকে কিল ঘুষি মারে। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন। 

সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, আমরা ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল চৌপুকুরিয়ায় পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিংড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৪

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত