ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ঈদগাঁও মায়ের লাশ বাড়ীতে রেখে এইচএসসি পরীক্ষার অংশ নিলেন সিফাত।

আবু বক্কর চৌধুরী-ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও'তে মায়ের লাশ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বোরহান উদ্দিন সিফাত। বৃহস্পতিবার ১১ জুলাই সকালে রামু সরকারী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যায় তিনি। বুধবার ১০ জুলাই বিকাল ৫ টার দিকে না ফেরার দেশে চলে যান তার মা জেসমিন আকতার। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত। কিন্তু মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষা কেন্দ্রে যেতে রাজি হয় সে।বোরহান উদ্দিন ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সেই ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক মৌলানা বদিউর রহমান হাশেমী বদরুলের ছেলে। ১১ জুলাই সকাল ১০ টায় তার মায়ের জানাজা ও দাফনের সময়ক্ষন নির্ধারণ করা হয়। কিন্তু একই সময়ে রামু সরকারী কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় মাকে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত না করেই তাকে ছুটতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। স্থানীয় শিয়া পাড়া কবরস্থানে মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদগাঁও মায়ের লাশ বাড়ীতে রেখে এইচএসসি পরীক্ষার অংশ নিলেন সিফাত।

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৪

featured Image

আবু বক্কর চৌধুরী-ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও'তে মায়ের লাশ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বোরহান উদ্দিন সিফাত। বৃহস্পতিবার ১১ জুলাই সকালে রামু সরকারী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যায় তিনি। বুধবার ১০ জুলাই বিকাল ৫ টার দিকে না ফেরার দেশে চলে যান তার মা জেসমিন আকতার। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত। কিন্তু মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষা কেন্দ্রে যেতে রাজি হয় সে।বোরহান উদ্দিন ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সেই ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক মৌলানা বদিউর রহমান হাশেমী বদরুলের ছেলে। ১১ জুলাই সকাল ১০ টায় তার মায়ের জানাজা ও দাফনের সময়ক্ষন নির্ধারণ করা হয়। কিন্তু একই সময়ে রামু সরকারী কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় মাকে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত না করেই তাকে ছুটতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। স্থানীয় শিয়া পাড়া কবরস্থানে মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত