ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

পুকুরে ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবে সুমাইয়া আক্তার মিম (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভীর মোড় সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।

মিম ওই ইউনিয়নের সাবাদিপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে ও পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, মিম তার মামাকে দুপুরের খাবার দিয়ে ফিরে পার্শ্ববর্তী একটি পুকুরে তিন জন মিলে গোসল করতে যায়। এক সঙ্গে পুকুরে গোসল করলেও মিম ডুব দিলে আর উঠে না। এরই মধ্যে বাকি দুজন চিৎকার করে, এরপর আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসলে খুঁজতে থাকে।অনেকক্ষন খোঁজার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পুকুরে ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৪

featured Image

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবে সুমাইয়া আক্তার মিম (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভীর মোড় সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।

মিম ওই ইউনিয়নের সাবাদিপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে ও পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, মিম তার মামাকে দুপুরের খাবার দিয়ে ফিরে পার্শ্ববর্তী একটি পুকুরে তিন জন মিলে গোসল করতে যায়। এক সঙ্গে পুকুরে গোসল করলেও মিম ডুব দিলে আর উঠে না। এরই মধ্যে বাকি দুজন চিৎকার করে, এরপর আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসলে খুঁজতে থাকে।অনেকক্ষন খোঁজার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত