ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি

দিনাজপুরের খানসামায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার(২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে  এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও খানসামা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৪

featured Image

দিনাজপুরের খানসামায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার(২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে  এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও খানসামা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত