ময়মনসিংহে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আসলাম হোসেন
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এ ২৪ নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এদিকে সাধারণ মানুষের কাছে অন্য প্রার্থীর চেয়ে মো: আসলাম হোসেন এর ঘুড়ি প্রতীক এর জয়গান বেশি। তিনি গত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের জনপ্রিয় প্রার্থী ছিলেন। গতবার বিপুল ভোট পেয়েও আংশিক কিছু ভোটের জন্য দ্বিতীয় স্থান পেয়েছিল।
ওয়ার্ডবাসী জানান, নির্বাচনে ২য় হয়েও সাধারণ মানুষের মাঝে নিজেকে একাকার করে সকলের পাশে থেকেছেন আসলাম হোসেন।
মো: আসলাম হোসেন দৈনিক দিনের পালা পত্রিকা প্রতিনিধি কে জানান,ময়ময়সিংহ সিটি করপোরেশন এর নতুন ২৪নং ওয়ার্ড গত পাঁচ বছরে অনেক উন্নয়ন মূলক কাজ থেকে বঞ্চিত রয়েছে। এখনো অনেক বড় বড় মহল্লার ঢুকার রাস্তা কাঁচা মাটির, অনেক রাস্তায় কোনো লাইটিং এর ব্যবস্থা নেই,যেগুলো আছে তাতেও রয়েছে সমস্য, তিনি নির্বাচিত হলে ওয়ার্ড এর উন্নয়ন মূলক কাজের অসম্পূর্ণ কাজগুলো খুব দ্রুত সম্পৃর্ণ করবেন। রাস্তা পাকা করণ, রোড লাইট, ডাস্টবিন, ড্রেনেজ ব্যবস্থা, সরকারি সকল অনুদান সঠিক বন্টনসহ জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে ওয়ার্ড এর মূল জায়গাগুলোকে সিসি ক্যামেরার আওতাধীন রাখবেন।তাকে জনগণ কাউন্সিলর হিসেবে কেন চাচ্ছেন তার উত্তরে জনগণ বলেন, শহরে-বন্দরে সবখানে তার পরিচিতি রয়েছে । রাজনৈতিক সকল নেতাগণের কাছে তিনি পরিচিত। দলিল-দস্তাবেজ, যেকোন অফিসিয়াল ফাইল-পত্রাদি; তার এসবেও ভালো দক্ষতা, একজন তুখোর বক্তা। লক্ষ জনতার সামনেও যিনি যেকোন বিষয়ে হরহর করে কথা বলে যেতে পারেন। যেকোন অফিস-আদালতে রয়েছে যোগাযোগ ও গ্রহণযোগ্যতা।
ওয়ার্ডের প্রতিটি ঘরে তিনি পরিচিত৷
বিচার-শালিশ বা দরবারে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি। টানা ৫ টি বছর ধরে তিনি মানুষের কাছাকাছি থেকে কাজ করে চলেছেন। মানুষের সহযোগিতায় দিনরাত এক করে নিরলস সেবা দিয়ে আসছেন।
ওয়ার্ডবাসীর যেকোন দাবি আদায় বা অধিকার প্রতিষ্ঠায় মেধার জোরে যোগাযোগের আধিপত্যে কাজ করতে পারবেন। পরিশেষে জনগণের আশা আসলাম হোসেন কে কাউন্সিলর হিসেবে সবার পাশে পাওয়ার।