ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

মন ভালো নেই -শাহ আল ইমরান এর কবিতা


সাইদুর রহমান
সাইদুর রহমান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মন ভালো নেই    -শাহ আল ইমরান  এর কবিতা

মন ভালো নেই 

             -শাহ আল ইমরান 

আকাশের কোণে, নীলিমার অদূরে 

মেঘ জমেছে আজ; মন ভালো নেই। 

বিরহীনী ওই তটিনী, উত্তাল সাগর সবাই —

সবাই জানে, 

                 আজ আমার মন ভালো নেই। 

বিষাদ ছুঁয়েছে আজ,দূর পর্বতের গায়ে 

ঘাগড়া ফুলের চিকন পাপড়ি —

সেও জানে,

                 আজ আমার মন ভালো নেই। 

এতো অন্ধকার, হাজার মাইলের শূন্যতা, 

ওই জোনাকি, সকালের প্রজাপতি, দুপুরের ভোমর সবাই —

সবাই জানে, 

                 আজ আমার মন ভালো নেই। 

বিষাদের ছোঁয়ায় বিষাক্ত আমি, 

মনের ঈশানকোণ জুড়ে দুশ্চিন্তার মেঘ,

শুধু অন্ধকার, শুধু শূন্যতা;

এতোসব — শুধু আমার মন ভালো নেই বলে। 

নতুন বসন্তে প্রেম হলো, প্রেমিকাহীন!

আরেক শ্রাবণে প্রেমিকা এলো, প্রেমহীন! 

একী বিষন্নতা - একী যন্ত্রণা! 

ভালো নেই, 

                 আজ আমার মন ভালো নেই -

                           মন ভালো নেই! 

                         মন–ভালো নেই!!

আপনার মতামত লিখুন

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


মন ভালো নেই -শাহ আল ইমরান এর কবিতা

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৪

featured Image

মন ভালো নেই 

             -শাহ আল ইমরান 

আকাশের কোণে, নীলিমার অদূরে 

মেঘ জমেছে আজ; মন ভালো নেই। 

বিরহীনী ওই তটিনী, উত্তাল সাগর সবাই —

সবাই জানে, 

                 আজ আমার মন ভালো নেই। 

বিষাদ ছুঁয়েছে আজ,দূর পর্বতের গায়ে 

ঘাগড়া ফুলের চিকন পাপড়ি —

সেও জানে,

                 আজ আমার মন ভালো নেই। 

এতো অন্ধকার, হাজার মাইলের শূন্যতা, 

ওই জোনাকি, সকালের প্রজাপতি, দুপুরের ভোমর সবাই —

সবাই জানে, 

                 আজ আমার মন ভালো নেই। 

বিষাদের ছোঁয়ায় বিষাক্ত আমি, 

মনের ঈশানকোণ জুড়ে দুশ্চিন্তার মেঘ,

শুধু অন্ধকার, শুধু শূন্যতা;

এতোসব — শুধু আমার মন ভালো নেই বলে। 

নতুন বসন্তে প্রেম হলো, প্রেমিকাহীন!

আরেক শ্রাবণে প্রেমিকা এলো, প্রেমহীন! 

একী বিষন্নতা - একী যন্ত্রণা! 

ভালো নেই, 

                 আজ আমার মন ভালো নেই -

                           মন ভালো নেই! 

                         মন–ভালো নেই!!


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত