ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার  উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন,  উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সংগঠনের সদস্য মিলে উপজেলা চত্বর থেকে একটি সমবায় র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা কমপ্লেক্স হল রুমের সামনে মিলিত হয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পরে কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷  

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন  এমপি ও অর্থমন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  আবুল হাসান মাহমুদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা সমবায় অফিসার মোঃ রমজান আলী।

 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি সাইফুল ইসলাম, খানসামা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন এর চেয়ারম্যান অমিনুল ইসলাম। এসময় সমবায় সংগঠনের সদস্যরা সংগঠনের কার্যক্রম ব্যাক্ষা করেন। বক্তারা জানান খানসামা উপজেলা ৮৮ টি সমবায় সংগঠন ও ২৬৯১৪ জন সমবায়ী রয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৩

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার  উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন,  উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সংগঠনের সদস্য মিলে উপজেলা চত্বর থেকে একটি সমবায় র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা কমপ্লেক্স হল রুমের সামনে মিলিত হয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পরে কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷  

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন  এমপি ও অর্থমন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  আবুল হাসান মাহমুদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা সমবায় অফিসার মোঃ রমজান আলী।

 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি সাইফুল ইসলাম, খানসামা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন এর চেয়ারম্যান অমিনুল ইসলাম। এসময় সমবায় সংগঠনের সদস্যরা সংগঠনের কার্যক্রম ব্যাক্ষা করেন। বক্তারা জানান খানসামা উপজেলা ৮৮ টি সমবায় সংগঠন ও ২৬৯১৪ জন সমবায়ী রয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত