ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কদমতলীতে যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ ও পিকেটিং

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে অবরোধ কর্মসুচীর তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলী এলাকায় অবস্থান নেয় তারা। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে।

এ সময় সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমেদ, কয়েস আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য মোস্তফা আহমেদ ইছাকসহ অনেকেই।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কদমতলীতে যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ ও পিকেটিং

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৩

featured Image

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে অবরোধ কর্মসুচীর তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলী এলাকায় অবস্থান নেয় তারা। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে।

এ সময় সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমেদ, কয়েস আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য মোস্তফা আহমেদ ইছাকসহ অনেকেই।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত