ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষিত: ঝালকাঠিতে ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠি নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে  তিন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ অক্টোবর) সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত তিন জেলে হলেন—উপজেলার গোয়ালকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে শহিদ খন্দকার (৪০) গৌরিপাশা এলাকার মৃত মৃত ছোবান আকনের ছেলে সোহরাব আকন (৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯)।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে। এ নিয়ে জেলায় মোট ১২ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষিত: ঝালকাঠিতে ৩ জেলের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৩

featured Image

ঝালকাঠি নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে  তিন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ অক্টোবর) সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত তিন জেলে হলেন—উপজেলার গোয়ালকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে শহিদ খন্দকার (৪০) গৌরিপাশা এলাকার মৃত মৃত ছোবান আকনের ছেলে সোহরাব আকন (৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯)।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে। এ নিয়ে জেলায় মোট ১২ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত