খানসামায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ডাঃ লিমন চন্দ্র সেন
দিনাজপুরে খানসামা উপজেলায় বাসুলী কাচারি পাড়া পূজা মন্ডবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন খানসামা ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ লিমন চন্দ্র সেন।
আজ শনিবার স্বর্গীয় ক্ষিতীশ বাবুর স্মরনে ডাঃ লিমন চন্দ্র সেন নিজ উদ্যোগে রোগীদের চিকিৎসা পরামর্শ ও সকল প্রকার ঔষধ বিনামূল্যে প্রদান করেন। সেবা গ্রহীতা রুগীদের সাথে কথা বলে জানা যায়, কোনো প্রকার ভিজিট ছাড়াই চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়েছে তারা।
এ বিষয়ে ডাঃ লিমন চন্দ্র সেন সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষের সেবা করা একজন চিকিৎসকের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে তিনি কাজ করে যবেন।