ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে রবিবার, ২৪ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে।জুনায়েদ ওই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

জানা গেছে, দাদা ইদ্রিস মোল্লার সঙ্গে জুনায়েদ বাড়ির পাশের মাঠে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক জুনায়েদকে ধাক্কা দেয়। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম  হাওলাদার জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘাতক ইজিবাইক চালক সাহাদত পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পাথরঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৩

featured Image

বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে রবিবার, ২৪ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে।জুনায়েদ ওই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

জানা গেছে, দাদা ইদ্রিস মোল্লার সঙ্গে জুনায়েদ বাড়ির পাশের মাঠে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক জুনায়েদকে ধাক্কা দেয়। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম  হাওলাদার জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘাতক ইজিবাইক চালক সাহাদত পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত