ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বরফ মিলের গ্যাস পাইপে লিক, বিস্ফোরণে নিহত ১

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় খান মেসার্স খান আইচ ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে ফ্যাক্টরির সহকারী পরিচালক রাশেল খান (৩৭) নিহত হয়েছেন। মেসার্স খান আইচ ফ্যাক্টরির মালিক এসএম ফরিদ আহম্মেদ। তিনি জানান, ফ্যাক্টরিটি পরিচালনার দায়িত্বে ছিলেন তার শ্যালক রাশেল খান।

বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, এ দুর্ঘটনায় মিলের ম্যানেজার প্রেমানন্দ দাস (৫৫), তাঁর স্ত্রী কৃষ্ণা রানী দাস (৩৯), শ্রমিক ইব্রাহিম (৩০), আফজাল (৪৮) নামের ৪ জন দগ্ধ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। পরে তাদের অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আইচ ফ্যাক্টরির আহত ম্যানেজার প্রেমানন্দ দাস জানান, মঙ্গলাবার রাত পৌনে ১১টার দিকে মিলটি চালু করা হলে মেশিন বন্ধ হয়ে যায়। পরে আবার চেক করে মেশিনটি চালু করতে গেলেই বিকট শব্দ হয়ে কালো ধোয়ায় মুহূর্তের মধ্যে অন্ধকার যায় মিলটি। এ সময় মিলের সহকারী পরিচালক রাশেল খান (৩৭) মিলের অফিস রুমে বসে কাজ করছিলেন। ম্যানেজার প্রেমানন্দ দাসের স্ত্রী কৃষ্ণা রানী দাস, শ্রমিক ইব্রাহিম, আফজাল, মিলেই ছিল। মিথেন গ্যাস সিলিন্ডারের ধোঁয়ায় এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটোছুটি করতে থাকে। পরে খবর পেয়ে বাউফল দশমিনা ফায়ার সার্ভিসের সদস্যরা মিলের ভেতর থেকে রাশেলকে মৃত অবস্থায় ও অন্যান্যদের আহত অবস্থায় উদ্ধার করে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ চন্দ্র পাল জানান, ঘটনার প্রায় ২০-২৫ মিনিট পরে জানতে পেরে  কালাইয়া লঞ্চঘাটের খান আইচ মিলে দমকল কর্মীদের নিয়ে অপারেশন করি । প্রথমে মনে হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কিন্তু তা নয়, গ্যাস সিলিন্ডারের পাইপে লিক থাকার কারণে মেশিন চালু করা হলেই এ দুর্ঘটনা ঘটে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বরফ মিলের গ্যাস পাইপে লিক, বিস্ফোরণে নিহত ১

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত