ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর পশ্চিম পাড়া কোনাবাড়ি গ্রামের নোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) (৫৫) তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর পূর্ব শত্রুতার জের ধরে বর্বরোচিত  হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের নিকটে কিশোরগঞ্জ টু ভৈরব মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  করেছে চৌদ্দশত ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী, ইমাম উলামা পরিষদ ও এলাকাবাসীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মো: রেজাউল করিম রেনু মিয়া, কামাল উদ্দিন, মো: জসিম উদ্দিন,নিরব মিয়া,আবুল বাশার,আলী আকবর গত শনিবার ১৪ জুলাই সকাল ০৭ টার সময় প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) এর নিজ বাড়িতে  তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতরভাবে রক্তাক্ত করে জখম করে।প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতার করে,দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত আইন গত  ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।অন্যথায় আবারো সড়ক অবরোধের হুমকি দেন তারা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৩

featured Image

কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর পশ্চিম পাড়া কোনাবাড়ি গ্রামের নোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) (৫৫) তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর পূর্ব শত্রুতার জের ধরে বর্বরোচিত  হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের নিকটে কিশোরগঞ্জ টু ভৈরব মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  করেছে চৌদ্দশত ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী, ইমাম উলামা পরিষদ ও এলাকাবাসীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মো: রেজাউল করিম রেনু মিয়া, কামাল উদ্দিন, মো: জসিম উদ্দিন,নিরব মিয়া,আবুল বাশার,আলী আকবর গত শনিবার ১৪ জুলাই সকাল ০৭ টার সময় প্রধান শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (মানিক) এর নিজ বাড়িতে  তাঁর স্ত্রী, দুই ছেলে ও মেয়ের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতরভাবে রক্তাক্ত করে জখম করে।প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতার করে,দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত আইন গত  ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।অন্যথায় আবারো সড়ক অবরোধের হুমকি দেন তারা।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত