ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে আগামী ২৩ জুলাই তারিখে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন সফল করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৩

featured Image

 টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে আগামী ২৩ জুলাই তারিখে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন সফল করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত