ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেলার বালুয়া হাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা জহিরুল হক, ঝরনা পারভিন ও নাজমুল হক। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, রংপুরমুখী শ্যামলী পরিবহন নামের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর দু’জন হাসপাতালে নেওয়ার মারা যায়। এ সময় মহাসড়কের দুই পাশের যানজট সৃষ্টি হলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স হতাহতদের উদ্ধার করে বিভিন্ন  গোবিন্দগঞ্জ, বগুড়া ও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সথ্যতা নিশ্চিত  করে বলেন, নিহতদের নাম পরিচয় মিলেছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আজ সকালে লাশ নিয়ে চলে গেছেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১০

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৩

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেলার বালুয়া হাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা জহিরুল হক, ঝরনা পারভিন ও নাজমুল হক। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, রংপুরমুখী শ্যামলী পরিবহন নামের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর দু’জন হাসপাতালে নেওয়ার মারা যায়। এ সময় মহাসড়কের দুই পাশের যানজট সৃষ্টি হলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স হতাহতদের উদ্ধার করে বিভিন্ন  গোবিন্দগঞ্জ, বগুড়া ও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সথ্যতা নিশ্চিত  করে বলেন, নিহতদের নাম পরিচয় মিলেছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আজ সকালে লাশ নিয়ে চলে গেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত