ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কলাপাড়ায় সরকারি খাল উদ্ধারে নেমেছে ইউএনও

পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখল করে মাছ চাষ করছে প্রভাবশালীরা। কেউবা যাতায়তের জন্য নির্মান করেছে রাস্তা। ফলে ক্রমশই খালগুলো মরে যাচ্ছে। ভোগান্তিতে পড়ছে কৃষকসহ স্থানীয়রা। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন এসব সরকারি খাল উদ্ধারে নেমেছেন।

শুক্রবার শেষ বিকালে উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে সরেজমিনে পরিদর্শন করে সরকারি খালের চারটি বাঁধ অপসারন করার নির্দেশ দিয়েছেন। এ সময় ২ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন তিনি। এর আগে নীলগঞ্জ ইউনিয়নের আদর্শ কৃষক সমিতির উদ্যোগে খাল উন্মুক্ত করার দবীতে মানববন্ধন করা হয়।

এতে খালের পাড়ে গ্রামবাসীরা অশংগ্রন করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি খালের উপর চারটা বাঁধই উন্মুক্ত করে দেয়া হবে। এছাড়া ২ হাজার মিটার জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে এ খাল ইজা না দিয়ে সর্বসাধারনের ব্যবহারে উন্মক্ত রাখা হবে বলে তিনি কৃষকসহ স্থানীয়দের আশ্বস্ত করেছেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কলাপাড়ায় সরকারি খাল উদ্ধারে নেমেছে ইউএনও

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৩

featured Image

পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখল করে মাছ চাষ করছে প্রভাবশালীরা। কেউবা যাতায়তের জন্য নির্মান করেছে রাস্তা। ফলে ক্রমশই খালগুলো মরে যাচ্ছে। ভোগান্তিতে পড়ছে কৃষকসহ স্থানীয়রা। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন এসব সরকারি খাল উদ্ধারে নেমেছেন।

শুক্রবার শেষ বিকালে উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে সরেজমিনে পরিদর্শন করে সরকারি খালের চারটি বাঁধ অপসারন করার নির্দেশ দিয়েছেন। এ সময় ২ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন তিনি। এর আগে নীলগঞ্জ ইউনিয়নের আদর্শ কৃষক সমিতির উদ্যোগে খাল উন্মুক্ত করার দবীতে মানববন্ধন করা হয়।

এতে খালের পাড়ে গ্রামবাসীরা অশংগ্রন করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি খালের উপর চারটা বাঁধই উন্মুক্ত করে দেয়া হবে। এছাড়া ২ হাজার মিটার জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে এ খাল ইজা না দিয়ে সর্বসাধারনের ব্যবহারে উন্মক্ত রাখা হবে বলে তিনি কৃষকসহ স্থানীয়দের আশ্বস্ত করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত