ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাহ সম্পন্ন

দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোয়ার গ্রামের মৃত্যু উমাকান্ত রায়ের ছেলে ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক দূর্গেশ চন্দ্র রায়ের পিতা বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ রায় (ব্রজ গোপাল) (৮০) এর মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান।

এরপর তাদের উপস্থিতিতে একটি পুলিশ ফোর্স গার্ড অব অনার প্রদান করেন।এরপর বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ তাদের  পারিবারিক শ্মশান ঘাটে নিয়ে গিয়ে দাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী,অত্র ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন এবং এলাকাবাসী।

শ্মশান ঘাটেও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাহ সম্পন্ন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৩

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোয়ার গ্রামের মৃত্যু উমাকান্ত রায়ের ছেলে ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক দূর্গেশ চন্দ্র রায়ের পিতা বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ রায় (ব্রজ গোপাল) (৮০) এর মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,এসিল্যান্ড মারুফ হাসান ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান।

এরপর তাদের উপস্থিতিতে একটি পুলিশ ফোর্স গার্ড অব অনার প্রদান করেন।এরপর বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ তাদের  পারিবারিক শ্মশান ঘাটে নিয়ে গিয়ে দাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী,অত্র ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন এবং এলাকাবাসী।

শ্মশান ঘাটেও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত