ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল রাজস্বখাতে নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান

দিনাজপুরের খানসামায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল রাজস্বখাতে নেয়ার দাবিতে খানসামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশের খানসামা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১০ই মে) দুপুর ২টায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ খানসামা উপজেলা শাখার পক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, উপজেলা শাখার সভাপতি মো. নুর আলম ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসরাম উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের হাতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মডেল কেয়ার টেকার মুন্না ইসলাম, উপজেলা সাধারণ কেয়ার টেকার মোসলেমা বেগম ও জান্নাতুন ফেরদৌস খানসামা উপজেলার ৯০ টি কেন্দ্রের শিক্ষকগণ।

সংগঠনের সভাপতি নুর আলম বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২শে মার্চ মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিগত ১৯৯৬ সালে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ষষ্ঠ পর্যায়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন। বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার সাতশত ৬৮টি কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লাখ ১৪ হাজার দুইশত জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে।

আমরা সকলে পরিবার পরিজন নিয়ে অল্প বেতনে কেন্দ্রগুলো পরিচালনা করছি। সকল জনবল রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হলো। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নেক হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের দফতরে পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল রাজস্বখাতে নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত