ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বগুড়ায় ছয়টি দোকানে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

 বগুড়া সদরের চারমাথা এলাকায় ফরহাদ স্টোর নামের একটি আয়রনের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার (২৩ এপ্রিল) আনুমানিক ভোর পাঁচটার দিকে সদর উপজেলার ভবের বাজার মেহেরা পাম্প সংলগ্নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অত্র বাজারের আনুমানিক ৬টি দোকান পুড়ে যায়। 

খবর পেয়ে বগুড়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক থেকে দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে আগুনের সূত্রেপাতের বিষয়ে কিছু জানা না গেলেও স্থানীয়রা জানান, গতকাল ঈদের দিন থাকায় ব্যবসায়ীরা যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন ভোর রাতে আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি টায়ার দোকান, লোহাদ্রব্য আয়রন স্টোর ও প্লাস্টিকের দোকানসহ অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমার কমপক্ষে ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র অফিসার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বগুড়ায় ছয়টি দোকানে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত