খানসামায় ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
দিনাজপুরের খানসামায় সবুজ (২২) নামে ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলি গ্রামের ৬নং ওয়ার্ডের মাজেদ আলীর ছেলে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় নিজ শয়ন কক্ষে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে শরীরের ৬ জায়গায় তার ঘা হয়, এরপর চিকিৎসা করে ঘা সারিয়ে গেলেও ব্রেনে আঘাত লাগে। তখন থেকেই সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে পাগলের মত ঘুরে বেড়ায়। তার মেজাজ সব সময় খিটখিটে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সে দীর্ঘদিন ধরে অসুস্থ। ওর শরীরে ঘায়ের দাগ রয়েছে। শারিরীকভাবে ও মানসিকভাবে অসুস্থ। তার স্ত্রী বাপের বাড়ি যায় সে কারণেই আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।