খানসামা বাইকার্স ক্লাবের অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ
দিনাজপুরের খানসামা বাইকার্স ক্লাবের পক্ষ থেকে উপহার ও ইফতার বিতরণ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে ইফতার এবং ঈদ উপহার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যগণ।
বাইকার্স ক্লাবের এডমিন বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ও সহযোগিতায় আজ আমরা উপজেলার ভিন্ন গ্রাম ও এলাকায় ইফতার এবং ঈদ সামগ্রী প্রদান করি। আমরা সব সময়ই বাইকিং এর পাশাপাশি সামাজিক কাজগুলোকে প্রাধান্য দিয়ে থাকি। এভাবেই বাইকিং প্লাটফর্ম গুলোর দ্বারা ভালো কিছু হউক,ভালো কিছুর প্রত্যাশা নিয়ে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যাবে সবাই পাশে থেকে দোয়া রাখবেন আমাদের জন্য।