ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় জাতীয় পার্টির ঈদ উপহার পেল ৪৫০ দুস্থ পরিবার

প্রতি বছরের মতো এবারও ঈদের আগে সমাজের অসহায়-দুস্থ মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করেছেন দিনাজপুরের খানসামা উপজেলা জাতীয় পার্টি।

বুধবার (১৯ এপ্রিল) উপজেলার পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসা মাঠে ৪৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে রাজনৈতিক দলটি।

ঈদ উপহার বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা যুব সংহতি সভাপতি মাসুদুল হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ভেড়ভেড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান মিন্টুসহ সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোনাজাত চৌধুরী বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই আজকে এই ক্ষুদ্র প্রয়াস। ঈদ আনন্দ সবার। গরীব-দুঃখী মানুষও যেনো ঈদ দিন সেমাই-চিনি খেতে পারেন। ঈদ আনন্দে সামিল হতে পারেন এজন্যই আমরা প্রতি বছরই সেমাই-চিনি বিতরণ করে থাকি। সমাজে অন্য বিত্তবানদেরও দুস্থ মানুষ কল্যাণে এগিয়ে আসতে হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় জাতীয় পার্টির ঈদ উপহার পেল ৪৫০ দুস্থ পরিবার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৩

featured Image

প্রতি বছরের মতো এবারও ঈদের আগে সমাজের অসহায়-দুস্থ মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করেছেন দিনাজপুরের খানসামা উপজেলা জাতীয় পার্টি।

বুধবার (১৯ এপ্রিল) উপজেলার পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসা মাঠে ৪৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে রাজনৈতিক দলটি।

ঈদ উপহার বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা যুব সংহতি সভাপতি মাসুদুল হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ভেড়ভেড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান মিন্টুসহ সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোনাজাত চৌধুরী বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই আজকে এই ক্ষুদ্র প্রয়াস। ঈদ আনন্দ সবার। গরীব-দুঃখী মানুষও যেনো ঈদ দিন সেমাই-চিনি খেতে পারেন। ঈদ আনন্দে সামিল হতে পারেন এজন্যই আমরা প্রতি বছরই সেমাই-চিনি বিতরণ করে থাকি। সমাজে অন্য বিত্তবানদেরও দুস্থ মানুষ কল্যাণে এগিয়ে আসতে হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত