ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ইদ উপহার বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গরীব ও অসহায়দের মাঝে ইদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, যুগ্ম আহ্বায়ক আবু নাসের সরকার, মাহবুব রহমাম সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক সোহেল চৌধুরী শুভ, ছাত্রনেতা রাজু, শুভ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বরাবরই গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই ধারাবাহিকতায় গরীব ও অসহায় মানুষের পাশে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ইদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৩

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গরীব ও অসহায়দের মাঝে ইদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, যুগ্ম আহ্বায়ক আবু নাসের সরকার, মাহবুব রহমাম সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক সোহেল চৌধুরী শুভ, ছাত্রনেতা রাজু, শুভ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বরাবরই গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই ধারাবাহিকতায় গরীব ও অসহায় মানুষের পাশে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত