ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৪০ হাজার পরিবার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল পাচ্ছে প্রায় ৪০ হাজার পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩৯ হাজার ৪২৯ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠু ভাবে চাল বিতরণ সম্পন্ন করতে তদারকি করছেন প্রশাসন ও ট্যাগ অফিসাররা।

অভাবের সংসারে চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, এসব অসহায় দরিদ্র পরিবারগুলো চাল পেয়ে ঈদের আনন্দ দ্বিগুন হয়ে গেছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৪০ হাজার পরিবার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৩

featured Image

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল পাচ্ছে প্রায় ৪০ হাজার পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩৯ হাজার ৪২৯ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠু ভাবে চাল বিতরণ সম্পন্ন করতে তদারকি করছেন প্রশাসন ও ট্যাগ অফিসাররা।

অভাবের সংসারে চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, এসব অসহায় দরিদ্র পরিবারগুলো চাল পেয়ে ঈদের আনন্দ দ্বিগুন হয়ে গেছে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত