ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন

আজ ২৬ মার্চ ২০২৩ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক, জনাব খালেদ মোহাম্মদ জাকী এবং দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর শুভ সূচনা করা হয়। উক্ত কুচকাওয়াজে দিনাজপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসির সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট অংশগ্রহন করেন। দিনাজপুর জেলা পুলিশের (আরআই) জনাব মোঃ মুকুল হোসেন এর নেতৃত্বে গঠিত কন্টিনজেন্ট পায়ে পায়ে তাল মিলিয়ে স্যালুটিং ড্রাইসে অতিথিদের অভিবাদন জানানোর মাধ্যমে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হয়। 

কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা, প্যারেড কমান্ডার, কন্টিনজেন্ট কমান্ডার সহ আমন্ত্রিত অতিথিদেরকে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৩

featured Image

আজ ২৬ মার্চ ২০২৩ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক, জনাব খালেদ মোহাম্মদ জাকী এবং দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর শুভ সূচনা করা হয়। উক্ত কুচকাওয়াজে দিনাজপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসির সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট অংশগ্রহন করেন। দিনাজপুর জেলা পুলিশের (আরআই) জনাব মোঃ মুকুল হোসেন এর নেতৃত্বে গঠিত কন্টিনজেন্ট পায়ে পায়ে তাল মিলিয়ে স্যালুটিং ড্রাইসে অতিথিদের অভিবাদন জানানোর মাধ্যমে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হয়। 

কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা, প্যারেড কমান্ডার, কন্টিনজেন্ট কমান্ডার সহ আমন্ত্রিত অতিথিদেরকে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত